পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের পীরগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে স্থায়ী সাব-রেজিস্ট্রার না থাকায় জমি রেজিস্ট্রেশন কার্যক্রমে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। বর্তমানে সপ্তাহে মাত্র দুই দিন কার্যক্রম পরিচালিত হওয়ায় জমি ক্রয়-বিক্রয়, হেবা, বণ্টননামা ও অন্যান্য দলিল সম্পাদনে দীর্ঘসূত্রতা সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগীদের অভিযোগ, নির্ধারিত সময়ে দলিল সম্পন্ন করতে না পারায় অনেকেই আর্থিক ও প্রশাসনিক জটিলতায় পড়ছেন। বিশেষ করে সরকারি চাকরিজীবীরা সময়মতো প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করতে না পারায় চাকরিতে যোগদান, বদলি কিংবা বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা গ্রহণে সমস্যার সম্মুখীন হচ্ছেন।
এলাকাবাসীর মতে, পীরগঞ্জের মতো বৃহৎ উপজেলায় সপ্তাহে মাত্র দুই দিন সাব-রেজিস্ট্রি কার্যক্রম পরিচালনা কোনোভাবেই যথেষ্ট নয়। ফলে প্রতিদিন শত শত মানুষকে অপেক্ষা করতে হচ্ছে এবং অনেক ক্ষেত্রে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় করতে হচ্ছে। স্থানীয়রা অবিলম্বে পীরগঞ্জে একজন স্থায়ী সাব-রেজিস্ট্রার নিয়োগের দাবি জানিয়েছেন। তারা সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, জনগণের দুর্ভোগ লাঘব এবং ভূমি সেবা সহজ করতে পীরগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে পূর্ণকালীন একজন সাব-রেজিস্ট্রার পদায়ন অত্যন্ত জরুরি। এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এলাকাবাসী সরকারের কাছে জোরালো আহ্বান জানিয়েছেন।