শিশু মৃ'ত্যু'র ত'দ'ন্তে গিয়ে হা'ম'লা'র শি'কা'র পু'লি'শ, দুই সদস্য ক্লো'জ

আপলোড সময় : ২৬-০৮-২০২৬ ১১:৩৭:০৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৬-০৮-২০২৬ ১১:৩৭:০৮ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক
নাটোরের গুরুদাসপুরে নদীতে ডুবে দুই শিশু মৃত্যুর তদন্তে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশের দুই সদস্য। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার শ্যামপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে ওই দুই পুলিশ সদস্যকে ক্লোজ করে পুলিশ লাইনে নেওয়া হয়েছে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে শ্যামপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে ফারহান ও বাবলুর ছেলে লাম বন্ধুদের সঙ্গে নন্দকুজা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যায়। ঘটনার সত্যতা যাচাই ও সুরতহাল রিপোর্ট তৈরির জন্য ঘটনাস্থলে যান গুরুদাসপুর থানার এসআই আবুল বাশার ও কনস্টেবল রাকিব।


এ সময় কাফনের কাপড় সরিয়ে লাশ দেখাকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে ওই দুই পুলিশ সদস্যের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তাদের ওপর হামলা চালানো হলে দুজনই আহত হন।


উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত পুলিশ সদস্যদের চিকিৎসা দেওয়া হলেও গণমাধ্যমকর্মীদের ছবি তুলতে দেওয়া হয়নি।


নাটোরের পুলিশ সুপার শরিফুল ইসলাম মুঠোফোনে বলেন, ‘খোঁজ নিয়ে শুনেছি, ওই দুই পুলিশ সদস্যের তদন্তে ত্রুটি ছিল। তাই তাদের ক্লোজ করে পুলিশ লাইনে নেওয়া হয়েছে।’



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com