নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী থেকে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার এসআই রেজাউল কাজীর নেতৃত্বে উত্তর বেতকা এলাকার সিএনজি স্ট্যান্ডে অভিযান চালিয়ে একটি চোরাই সুজুকি জিক্সার-এসএফ ১৫০সিসি মোটরসাইকেল (ঢাকা মেট্রো ল-২৬-৮৭৪৭) উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-মো. কিরণ শেখ (৩১) ও মো. মামুন (৩৪)। প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা একটি আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য এবং তাদের বিরুদ্ধে একাধিক মোটরসাইকেল চুরির মামলা রয়েছে।
পুলিশ সুপার মো. মেনহাজুল আলম জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।