যে আমগাছের নিচে পড়ে ছিল বুট, সেখানেই মিলল হান্নানের ম'রদে'হ

আপলোড সময় : ২৫-০৮-২০২৬ ১১:২৫:১১ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৮-২০২৬ ১১:৩২:৪৯ অপরাহ্ন
 
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
 
একটি আমগাছ। গাছের নিচে পড়ে থাকা এক জোড়া বুট। আর সেই গাছের ডালে ঝুলে থাকা একজন নিরাপত্তাকর্মীর মরদেহ-ভোরের আলো ফোটার আগেই এমন দৃশ্যের মুখোমুখি হন গাজীপুরের কালীগঞ্জের একটি নির্মাণাধীন ফ্যাক্টরীর কর্মীরা।
 
নিহত ব্যক্তি মো. আব্দুল হান্নান (৫৫)। তিনি নির্মাণাধীন এপেক্স ফ্যাক্টরীর নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
 
মঙ্গলবার (২৫ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার নাগরী ইউনিয়নের উলুখোলা বড়ইতলা এলাকার ফ্যাক্টরীটির চৌহদ্দির ভেতরে এ ঘটনা ঘটে।
 
তবে ঘটনাটিকে ঘিরে সবচেয়ে বেশি প্রশ্ন তৈরি হয়েছে সময়ের ব্যবধান নিয়ে। কারণ, এর মাত্র এক ঘণ্টা আগে ভোর সাড়ে ৪টার দিকে হান্নানকে দায়িত্বস্থলে দেখেছিলেন তাঁর ইনচার্জ। তখন পরিস্থিতি ছিল স্বাভাবিক বলেই জানা গেছে।
 
এরপর কী ঘটেছিল, তা এখনো অজানা।
 
ঘটনার খবর পেয়ে স্বজনদের মধ্যে প্রথমদিকে ছুটে আসেন নিহতের ভাতিজা আব্দুল আজিজ। তাঁর ভাষ্য, ঘটনাস্থলে গিয়ে তিনি দেখেন, আমগাছের ডালে বুটের লেস দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁর ছোট কাকা ঝুলছেন। গাছটির কাছ থেকে আনুমানিক ১০ হাত দূরে পড়ে ছিল হান্নানের পরিহিত বুটজোড়া।
 
নিহতের পরিবারের পক্ষ থেকে তাঁর এমন সিদ্ধান্তের কোনো কারণ জানাতে পারেনি। ফলে ঘটনাটি নিয়ে স্বজনদের মধ্যেও তৈরি হয়েছে অনিশ্চয়তা। বিশেষ করে দায়িত্বস্থলে থাকা অবস্থায় এত অল্প সময়ের মধ্যে কীভাবে ঘটনাটি ঘটল, সেটিই এখন আলোচনার কেন্দ্রে।
 
মো. আব্দুল হান্নান কুড়িগ্রামের রাজিবপুর থানার বালিয়ামারি মন্ডল এলাকার মৃত সলিমুদ্দিন আকন্দের ছেলে। তিনি জীবিকার প্রয়োজনে কালীগঞ্জে থেকে উলুখোলা বড়ইতলা এলাকায় নির্মাণাধীন এপেক্স ফ্যাক্টরীতে নিরাপত্তাকর্মীর দায়িত্ব পালন করছিলেন।
 
পরে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে কালীগঞ্জ থানায় অপমৃত্যুর সংবাদ দেন আব্দুল আজিজ।
 
কালীগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. আশরাফুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার পারিপার্শ্বিক পরিস্থিতি নিশ্চিত করতে আইনগত প্রক্রিয়ায় তদন্ত চলছে।
 
ভোরের অন্ধকার কাটার আগেই শেষ হয়ে গেল একটি জীবন। কিন্তু সেই জীবনের শেষ মুহূর্তগুলোতে কী ঘটেছিল-তার উত্তর এখনো রয়ে গেছে অজান


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com