নবীনগরে আ'গ্নে'য়া'স্ত্র নিয়ে হা'ম'লা ও লু'ট'পা'টে'র অ'ভি'যো'গ

আপলোড সময় : ২৪-০৮-২০২৬ ০৭:০৯:২৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৮-২০২৬ ০৭:০৯:২৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পশ্চিম ইউনিয়নের চরলাপাং গ্রামে ওয়াজ মাহফিলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চরলাপাং গ্রামের ও পার্শ্ববর্তী রায়পুরা উপজেলার মির্জাচর গ্রামের যুবকদের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটেছে। ওই ঘটনাকে কেন্দ্র করে মির্জাচরের যুবকরা আগ্নেয়াস্ত্র ও দেশি অস্ত্র নিয়ে চরলাপাং গ্রামের মেঘনা নদী তীরবর্তী বাড়ি ঘরে হামলা, ভাঙচুর, মহিলাদের মারধর করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটপাট করে নিয়ে যায়।


ঘটনাটি রোববার দিবাগত রাত দেড়টায় চরলাপাং গ্রামে এ ঘটনা ঘটে। এই ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে।


এলাকাবাসীর অভিযোগ, নবীনগর উপজেলার পশ্চিম ইউনিয়নের চরলাপাং গ্রামে রোববার রাতে ওয়াজ মাহফিলে ওয়াজ শুনতে এসে মির্জাচর গ্রামের যুবকরা চরলাপাং গ্রামের যুবকদের সঙ্গে তর্কবিতর্কে জড়িয়ে যায়। একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটেছে। ওই ঘটনাকে কেন্দ্র করে মির্জাচরের যুবকরা গ্রামে ফিরে গিয়ে ওই রাতেই আবারও নৌকা করে দলবলসহ আগ্নেয়াস্ত্র ও দেশি অস্ত্রশস্ত্র নিয়ে চরলাপাং গ্রামের মেঘনা নদী তীরবর্তী বাড়ি ঘরে আচমকা হামলা, ভাংচুর, মহিলাদের মারধর ও ফাঁকা কয়েক রাউন্ড গুলি চালিয়ে এলাকায় আতংক তৈরি করে।


এ সময় চরলাপাং গ্রামের হোসেন মিয়া, সিদ্দিকুর রহমান, নছর মিয়া, খায়ের মিয়া, আবুল কাশেম, উজ্জল মিয়ার পরিবারের লোকজনকে মারধর করে করে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৬০ থেকে ৭০ লাখ টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়। এ সময় আশপাশের আরও কয়েকটি বাড়িতে ভাঙচুর করে হামলাকারীরা বীরদর্পে নদী পার হয়ে চলে যায়।


স্থানীয়রা জানান, এই ঘটনা দুর্ধর্ষ ডাকাতির চেয়ে ভয়ানক ছিল। হামলাকারীরা পিস্তল, শর্টগানসহ বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত ছিল। তাদের নাম ঠিকানা জানা থাকলেও পরবর্তী হামলার আতংকে কেউ তাদের নাম প্রকাশ করতে রাজি হননি।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মেঘনা নদী তীরবর্তী গ্রামের বাসিন্দারা চরম আতংকে প্রতিটি রাত কাটাচ্ছেন।


নবীনগর থানার অফিসার্স ইনচার্জ মোরশেদ আলম চৌধুরী বলেন, চরলাপাং গ্রামের ঘটনা শুনেছি, এখনো এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।



 

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com