সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়া যুবকের লা'শ মিলল নি'র্জ'ন সড়কে

আপলোড সময় : ২৪-০৮-২০২৬ ১০:১৮:০৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৪-০৮-২০২৬ ১০:১৮:০৭ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক
রংপুরের কাউনিয়া উপজেলায় সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়া এক যুবকের লাশ পাওয়া গেছে নির্জন সড়কে। রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার হারাগাছ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের চরচতুরা গ্রামের একটি নির্জন সড়ক থেকে এ লাশ উদ্ধার করা হয়।


মৃত আবু সিদ্দিক (৩৫) হারাগাছ ইউনিয়নের পল্লিমারী হকের বাজার এলাকার রাজা মিয়ার ছেলে।


স্থানীয় ও নিহতের স্বজনদের সূত্রের খবর, রোববার সন্ধ্যার পর আবু সিদ্দিক বাড়ি থেকে বের হয়ে লালমনিরহাট সদর উপজেলার মিলন বাজার এলাকায় যান। মিলন বাজারের পাশেই কাউনিয়া উপজেলার হারাগাছ পৌরসভার শেষ সীমানা চরচতুরা গ্রাম । রাত আনুমানিক ৯টার দিকে স্বজনরা জানতে পারেন, এ গ্রামের একটি নির্জন সড়কে সিদ্দিকের লাশ পড়ে আছে।


হারাগাছ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সদস্য ওবায়দুর রহমান এবাদ জানান, সন্ধ্যার পর সিদ্দিক বাড়ি থেকে বের হয়ে মিলন বাজার এলাকায় যান। পরে রাতে চরচতুরা গ্রামের নির্জন সড়কে তার লাশ পড়ে থাকার খবর পাওয়া যায়।


নিহতের চাচাতো ভাই মজমুল জানান, মিলন বাজার এলাকায় গিয়ে তিনি শুনতে পান যে ঘটনার আগে মাঠের মধ্যে বসে মোবাইল ফোনে কারও সঙ্গে সিদ্দিকের তুমুল বাকবিতণ্ডা হয়েছিল। এর কিছু সময় পর কে বা কারা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে নির্জন এলাকায় ফেলে রেখে যায়। তবে কার সঙ্গে এবং কী কারণে তার বাকবিতণ্ডা হয়েছিল, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।


হারাগাছ থানার ওসি অশোক চৌহান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে এবং ঘাড় ও মুখে কুপিয়ে তাকে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে, তা উদঘাটনে পুলিশ কাজ করছে।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com