খুলনার লবণচরার চাঞ্চল্যকর ডাবল মার্ডার এর মঞ্জুরুল হ:ত্যা মামলার আ'সামি কদর ও ফারুককে গ্রে,'প্তার করেছে র‍্যাব-৬

আপলোড সময় : ২৪-০৮-২০২৬ ০৩:৫৮:১৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৪-০৮-২০২৬ ০৪:০৮:৩৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক



খুলনার লবণচরার চাঞ্চল্যকর ডাবল মার্ডার এর মঞ্জুরুল হত্যা মামলার আসামি কদর ও ফারুককে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬ । র‍্যাব ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের ঘটনায় জড়িত


অপরাধীদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। । এরই ধারাবাহিকতায় অদ্য ২৩ই আগস্ট ২০২৬ ইং তারিখ র‍্যাব-৬, স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া থানাধীন বর্নি দক্ষিণপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে খুলনার লবণচরা থানার চাঞ্চল্যকর ডাবল মার্ডার মামলার মঞ্জুরুল হত্যা মামলার আসামি *১। মোঃ ফারুক (২১), পিতা: নজরুল মোল্লা এবং ২। মাসুদুল ইসলাম কদর (১৮), পিতা: আবু হোসেন বাবুকে গ্রেফতার করে।* উল্লেখ্য, গত ১৯ আগস্ট রোজ বুধবার খুলনা নগরীর লবণচরায় তিন ঘণ্টার ব্যবধানে দুই যুবককে গুলি করে ও কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। রাত পৌনে ১০টার দিকে শিশুবাগান আশিবিঘা এলাকায় নিহত হন নাজমুল (১৯) নামের এক যুবক। দুর্বৃত্তরা গুলি করে এবং কুপিয়ে তাকে হত্যা করে।



একই দিন সন্ধ্যায় একই এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মঞ্জুরুল ইসলাম (২২) নামের আরেক যুবক নিহত হন। এই হত্যাকাণ্ডের ঘটনায় ধৃত আসামিদ্বয়সহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে খুলনা জেলার লবণচরা থানায় হত্যা মামলা রুজু হয়েছে।


পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিদ্বয়কে খুলনা জেলার লবণচরা থানায় হস্তান্তর করা হবে। বাকি অভিযুক্তদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে র‌্যাবের অভিযান অব্যাহত আছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com