১৫ আগস্টে না'শ'ক'তা'র প'রি'ক'ল্প'না, আরও ১৫ জন রি'মা'ন্ডে

আপলোড সময় : ২৩-০৮-২০২৬ ০৬:৩১:৪৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০৮-২০২৬ ০৬:৩১:৪৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক
ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের গ্রেপ্তার হওয়া নেতাকর্মীদের মধ্য থেকে আরও ১৫ জনকে রিমান্ডে দিয়েছে আদালত। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিয়াদ হাসান রিমান্ডের আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই ) কামাল হোসেন এ তথ্য দিয়েছেন। 


রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- লিমন খান, দেওয়ান ইসমাইল, ফাহিম মিয়া, রতন, রাকিব ওরফে রাফি, রাতুল শীল, মিনারুল মিয়া, মাসুদ রানা ওরফে লিমু, জিহাদ হাসান, আবু সাইম ওরফে সায়েম বাবু, ফাহিম, শাকিল মিয়া, রাজিব, সানি ও রাজন মিয়া।


গত ১৩ অগাস্ট রাতে ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকা একটি বাসা থেকে এই ১৫ জনসহ ৫৪ জনকে গ্রেপ্তারের কথা জানায় পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে দুজন বয়সে কিশোর। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা ১৫ অগাস্ট ঘিরে নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা করছিলেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com