কুড়িগ্রামের শিলদিয়া বিলে অ'জ্ঞা'ত ব্যক্তির ম'র'দে'হ উ'দ্ধা'র

আপলোড সময় : ২৩-০৮-২০২৬ ০৫:৪৪:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০৮-২০২৬ ০৫:৪৬:২১ অপরাহ্ন
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-


কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার দক্ষিণ ব্যাপারীহাট এলাকার শিদলিয়ার পাড় ডোবা থেকে অজ্ঞাত এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৩ আগস্ট) বেলা ১১টায় কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের শিদলিয়ারপাড় ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।


স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (২৩ আগস্ট) সকালে স্থানীয় জেলে মোঃ আক্কেল মিয়া ডোবার পানিতে একটি মরদেহ ভাসতে দেখে আশপাশের লোকজনকে ডাক দেন। পরে স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হয়ে বিষয়টি ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ হামিদুল ইসলামকে জানান। ইউপি সদস্য বিষয়টি নাগেশ্বরী থানা-পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহতের পরনে কালো প্যান্ট ও কোমরে একটি বেল্ট রয়েছে। স্থানীয়দের ধারণা, নিহত যুবকের বয়স আনুমানিক ২৫ বছর। কয়েকদিন আগে তাকে হত্যা করে ডোবায় ফেলে রাখা হতে পারে।


তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এনামুল হক জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। পরবর্তীতে পরিচয় ও মৃতের কারণ জানা যাবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com