বরিশালের প্রবীণ সাংবাদিক এম. মিরাজ হোসাইনের ই'ন্তেকাল, সাংবাদিক মহলে শো'কের ছায়া

আপলোড সময় : ২৩-০৮-২০২৬ ০৩:৪৪:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০৮-২০২৬ ০৩:৪৭:০৮ অপরাহ্ন
​নিজস্ব প্রতিবেদক, বরিশাল:



দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে বরিশালের সাংবাদিকতায় সক্রিয় থাকা প্রবীণ সাংবাদিক ও প্রিয় মুখ এম. মিরাজ হোসাইন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল ২২ আগস্ট ঢাকায় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা দুইটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার এই অকাল প্রয়াণে বরিশাল সাংবাদিক মহলে গভীর শোক ও নেমে এসেছে শোকের ছায়া। হিজলা উপজেলাসহ


পুরোবরিশালের সাংবাদিকরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। সহকর্মীরা জানান, মিরাজ হোসাইন ছিলেন একাধারে একজন ভালো বন্ধু ও নিবেদিতপ্রাণ সহকর্মী। দুই যুগেরও বেশি সময় ধরে তারা একসঙ্গে সাংবাদিকতা পেশায় যুক্ত ছিলেন। প্রেসক্লাবের পিকনিক, সাংবাদিক ফোরামের আড্ডা এবং হাসি-ঠাট্টায় ভরা কত মধুর স্মৃতি জড়িয়ে রয়েছে তাকে ঘিরে। সে সময়ে বরিশালে স্থানীয় পত্রিকার সংখ্যা এবং সাংবাদিকের সংখ্যা বর্তমানের মতো এত বেশি ছিল না।


তখন হাতে গোনা মাত্র কয়েকটি স্থানীয় পত্রিকা (দৈনিক সাহানামা, আজকের বার্তা ও দক্ষিণাঞ্চল) নিয়মিত প্রকাশিত হতো এবং মাঝে মধ্যে বের হতো দৈনিক মতবাদ। সেই সময়ে বরিশালে কর্মরত সাংবাদিকের সংখ্যা ছিল সর্বোচ্চ ৬০ থেকে ৭০ জনের মতো। সেই শুরুর দিনগুলোর পথচলার সাথী ছিলেন এম. মিরাজ হোসাইন। সহকর্মী মিরাজ হোসাইনের মৃত্যুতে পুরো সাংবাদিক সমাজ ব্যথিত হলেও সবচেয়ে বেশি মর্মাহত হয়েছেন বরিশাল প্রেসক্লাবের সুযোগ্য সাধারণ সম্পাদক, দৈনিক মতবাদ পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং বিশিষ্ট ব্যবসায়ী এস.এম. জাকির হোসেন। মিরাজের অসুস্থতার খবর পেয়ে তিনি ঢাকায় নিউরোসায়েন্স হাসপাতালে ছুটে যান এবং তাকে দেখতে গিয়ে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন। শুধু আর্থিক সাহায্যই নয়, অসুস্থতার পুরো সময়ে তিনি সার্বক্ষণিক মিরাজের পাশে থেকে চিকিৎসার খোঁজখবর রেখেছেন। আজ দুপুরে নগরীর ইউরো কনভেনশন হলে সম্পাদক পরিষদের মিটিং


চলাকালে যখন মিরাজের মৃত্যুর সংবাদ এস.এম. জাকির হোসেনের কাছে পৌঁছায়, তখন তিনি কান্নায় ভেঙে পড়েন। তার চোখের কোণে অশ্রু দেখে সভায় উপস্থিত অনেক সহকর্মীই নিজেদের চোখের পানি ধরে রাখতে পারেননি। সহকর্মীরা মরহুম এম. মিরাজ হোসাইনের আত্মার চির শান্তি কামনা করেছেন এবং সাংবাদিকবান্ধব নেতা এস.এম. জাকির হোসেনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন, যাতে তিনি ভবিষ্যতেও এভাবে অসহায় গণমাধ্যমকর্মীদের পাশে থাকতে পারেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com