নাইক্ষ্যংছড়িতে ফের ১০ হাজার ই'য়াবা উ'দ্ধার

আপলোড সময় : ২২-০৮-২০২৬ ০৭:০১:০১ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৮-২০২৬ ০৭:০৪:১৮ অপরাহ্ন
হেলাল উদ্দীন (মিঞাজী)নাইক্ষ‍্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি:


বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে ফের ১০ হাজার ১৫ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন এক চোরাকারবারি পালিয়ে গেছে। শুক্রবার (২১ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) সদর দপ্তরের একটি বিশেষ টহলদল এ অভিযান চালায়।


ব্যাটালিয়ন অধিনায়কের সার্বিক দিকনির্দেশনায় হাজিরপাড়া সুইচগেট দোকানসংলগ্ন জিয়াউর রহমানের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। বিজিবি সূত্র জানায়, ওই স্থানটি সীমান্তের শূন্যলাইন থেকে প্রায় ৭ কিলোমিটার পশ্চিমে বাংলাদেশের অভ্যন্তরে। অভিযান চলাকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন চোরাকারবারি জিয়াউর রহমান (৩২) ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তিনি কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বালুবাসা গ্রামের নুরুল ইসলামের ছেলে। পরে ওই বাড়ি ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এক কাটে রাখা ১০ হাজার ১৫ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে বিজিবি। নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির পিএসসি ইঞ্জিনিয়ার্স বলেন, দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।


তিনি বলেন, “মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিজিবি কাজ করে যাচ্ছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে কঠোর নজরদারি বজায় রাখা হয়েছে। মাদকসহ সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির অভিযান আরও জোরদার করা হবে জানিয়েছেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com