মাদক সেবনকে কে'ন্দ্র করে দুই গ্রুপের 'সং'ঘ'র্ষ, পুলিশের গাড়িতে হা'ম'লা

আপলোড সময় : ২২-০৮-২০২৬ ০৬:৪৫:৪৩ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৮-২০২৬ ০৬:৪৯:৫৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

ফরিদপুর কোতোয়ালি থানার ডাঙ্গী গ্রামে মাদক সেবনের ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময়য় পুলিশের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে।

শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান।

শুক্রবার বিকেল ৫টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ওই এলাকায় শাকিল ও তার সহযোগীদের ইয়াবা সেবনের একটি ভিডিও ধারণ করেন টুলু মিয়া নামের এক ব্যক্তি এবং ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে অর্থ দাবি করেন। পরবর্তীতে শাকিল ও তার সহযোগীরা অর্থ দেওয়ার কথা বলে ডেকে এনে টুলু মিয়াকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ তার চিকিৎসার ব্যবস্থা করে এবং পরবর্তীতে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করে দেয়।

 

এই ঘটনার প্রতিশোধ নিতে শুক্রবার বিকেল ৫টার দিকে টুলু মিয়ার নেতৃত্বে ১৫-২০টি মোটরসাইকেলের বহর নিয়ে ডাঙ্গী এলাকায় মান্নান ফকির ও বক্কার সিকদারকে পিটিয়ে পালিয়ে যায়। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয় জনতা টুলু মিয়াকে না পেয়ে তার বাবা রাজা মিয়া এবং জয়নাল নামের এক স্থানীয় বাসিন্দাকে মারধর করে।

 

খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। উত্তেজিত জনতা পুলিশকে বাধা দেয় এবং গাড়িতে হামলা চালিয়ে গাড়ির চাবি ছিনিয়ে নেয়।

 

পরে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসানের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

 

ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মো. মাহমুদুল হাসান বলেন, ‘স্থানীয় আধিপত্য, মাদকসহ বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এ ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের ওপর হামলা করে পিকআপ ভ্যানটি ভাঙচুর করা হয়।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com