নিজস্ব প্রতিবেদক
ঢাকার কেরানীগঞ্জ এলাকা হতে মাদক ও বিস্ফোরক মামলার ০১ জন আসামী’কে গ্রেফতার করেছে র্যাব-১০ । র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযান পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। র্যাবের নিয়মিত অভিযানের অংশ হিসেবে অদ্য ২০/০৮/২০২৬ তারিখ বিকাল আনুমানিক ১৬:৩০ ঘটিকার সময় ঢাকা জেলার কেরানীগঞ্জ
মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ও বিস্ফোরক মামলার ০১ জন পলাতক আসামি’কে গ্রেফতার করেছে র্যাব-১০। উল্লেখ্য, র্যাব-১০, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত ০৮/০৮/২০২৬ তারিখ দুপুর অনুমান ১৪.২০ ঘটিকায় ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন পূর্ব চড়াইল এলাকায় একটি মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে আনুমানিক
২,১৯,০০০/- (দুই লক্ষ উনিশ হাজার টাকা) বাজার মূল্যের ৭৩০ (সাতশত ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট ও ০৬ (ছয়) টি ককটেইল’সহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। উক্ত ঘটনায় পলাতক ও এজাহারনামীয় ৬নং আসামী মোঃ সোলেমান দেওয়ান (৩৬), পিতা- জামাল দেওয়ান, সাং- কুমারখালী, থানা- সিরাজদিখান, জেলা- মুন্সিগঞ্জ’কে অদ্য ২০/০৮/২০২৬ তারিখ বিকাল আনুমানিক ১৬:৩০ ঘটিকার সময় ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন চড়াইল দারুসসালাম এলাকা হতে গ্রেফতার করা হয়। প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী এবং স্থানীয়ভাবে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। সে দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ইয়াবা’সহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকা জেলার কেরাণীগঞ্জ’সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃত ব্যক্তিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক সমাজের সবচেয়ে ভয়াবহ বিষফোঁড়া। এটি আমাদের যুব সমাজকে ধ্বংস করছে, পরিবারে অস্থিরতা সৃষ্টি করছে এবং রাষ্ট্রীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। র্যাব দৃঢ়ভাবে বিশ্বাস করে, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়। র্যাব-১০ মাদক নির্মূল অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। তপন সরকার
*সিনি: সহকারী পুলিশ সুপার সহকারী পরিচালক (মিডিয়া) র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ অধিনায়কের পক্ষে