নিজস্ব প্রতিবেদক
দক্ষিণাঞ্চলে ডাকাতি অপহরণ মাদকসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের দাবিতে যখন সারাদেশ উত্তাল ঠিক সেই সময়ে উখিয়া টেকনাফে অপহরণকারী চক্রের মুল হোতা রোহিঙ্গা আলম ডাকাত যেন ধরাছোঁয়ার বাইরে। সূত্রমতে, রোহিঙ্গা আলম ওরফে আলম ডাকাত আলম গ্রুপের লিডার। তার কাছে ২০ টির বেশি দেশি বিদেশি ভারী অস্ত্র রয়েছে বলে অভিযোগ এলাকার
মানুষের। তার আস্তানা মোচনী নয়াপাড়া ইট ভাটায়। দুর্ধর্ষ সন্ত্রাসী আলম ডাকাতের বাড়ি মোচনী ক্যাম্পের ই ব্লকে বলে জানা যায়। তার বাবার নাম শফি উল্লাহ। তার গ্রুপে ৫০ জনের অধিক সদস্য রয়েছে এবং রোহিঙ্গা সব ডাকাত তার নিয়ন্ত্রণে রয়েছে বলে সূত্র নিশ্চিত করেছে।
বিশ্বস্ত সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে হত্যা, মাদক, অস্ত্র ও অপহরণ সহ প্রায় ১৭ মামলা রয়েছে। টেকনাফের সব পাহাড় ও পাহাড়ি সশস্ত্র বাহিনী গুলো তার নিয়ন্ত্রণে রয়েছে। তার এ সকল বাহিনী উখিয়া টেকনাফ, রামু নাইক্ষ্যংছড়িসহ আশেপাশের পাহাড়ি এলাকাগুলোতে অপহরণ ডাকাতি সহ অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে।
অন্যতম শীর্ষ সন্ত্রাসী আলম ডাকাতকে আইনের আওতায় এনে টেকনাফসহ আশেপাশের পাহাড়কে অপহরণ মুক্ত করতে যৌথবাহিনী সহ সংশ্লিষ্ট প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন এলাকার সচেতন মহল।