নাইক্ষ্যংছড়ি বিজিবির অ'ভিযানে ফের প্রায় ৫০ হাজার ই'য়াবা জ'ব্দ 

আপলোড সময় : ২০-০৮-২০২৬ ১০:৩৩:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৮-২০২৬ ১০:৩৪:৫৯ অপরাহ্ন
হেলাল উদ্দীন (মিঞাজী)নাইক্ষ্যংছড়ি(বান্দরবান)প্রতিনিধিঃ



বান্দরবানের নাইক্ষ্যংছড়ি বিজিবির নিয়মিত অভিযানে ফের মালিকবিহীন ৪৯ হাজার ৯৮২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধীন ফুলতলী বিওপির একটি টহলদল সীমান্ত পিলার ৪৮/১ এস ও শূন্য লাইন থেকে প্রায় ২০০ গজ পশ্চিমে বাংলাদেশের অভ্যন্তরে শিলেরঝিড়ি নামক এলাকায় এ অভিযান পরিচালনা করেন। বিজিবি সূত্রে জানা যায়, অভিযানের সময় ওই এলাকায় কয়েকজন চোরাকারবারিকে অবস্থান করতে দেখে বিজিবির টহলদল তাদের ধাওয়া করে


। এ সময় চোরাকারবারিরা একটি নীল রঙের প্লাস্টিকের বস্তা ফেলে জঙ্গলের ভেতর দিয়ে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা বস্তাটি তল্লাশি করে পাঁচ কাটে থাকা ৪৯ হাজার ৯৮২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারে সক্ষম হন।  ১১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ


ফয়জুল কবির জানান, দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে বিজিবি কাজ করছে এবং সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে কঠোর নজরদারি বজায় রাখা হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com