চার মামলার আসামি ‘পেরেক আলামিনকে’ ছু'রি'কা'ঘা'তে হ'ত্যা

আপলোড সময় : ২০-০৮-২০২৬ ০৯:০৩:৪১ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৮-২০২৬ ১০:২৮:৩৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক


যশোরে আল-আমিন (২৮) ওরফে পেরেক আলামিন নামে এক যুবককে দিনে দুপুরে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

 

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল চারটার দিকে শহরের বারান্দিপাড়া লিচুতলা বাবুর সেগুনবাগান এলাকায় এ ঘটনা ঘটে।নিহত আল-আমিন যশোর শহরের বারান্দীপাড়া বউবাজার এলাকার মৃত আক্কাস আলীর ছেলে। আলামিনের বিরুদ্ধে চাঁদাবাজি, মাদকসহ অন্তত চারটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল চারটার দিকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা আল-আমিনকে লিচুতলা বাবুর সেগুনবাগান এলাকায় ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়। স্থানীয়রা তাকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার ও প্রাথমিক তদন্ত শুরু করে। নিহতের খালাতো ভাই হাসান মরদেহটি আল-আমিনের বলে শনাক্ত করেন।

 

কোতোয়ালী থানার ওসি মাসুম খান জানান, আলামিন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল। তার বিরুদ্ধে চাঁদাবাজি, মাদকসহ অন্তত চারটি মামলা রয়েছে। থানা পুলিশের একাধিক টিম ও ডিবি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কী কারণে এবং কারা আল-আমিনকে হত্যা করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com