বোয়ালখালীতে চো'র ধরতে ব্যা'র্থ পুলিশ অ'ভিযোগ জনসাধারণের

আপলোড সময় : ১৮-০৮-২০২৬ ০৬:৫১:৪১ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৮-২০২৬ ০৬:৫৩:১২ অপরাহ্ন
এম মনির চৌধুরী রানা চট্টগ্রামের



বোয়ালখালীতে বসতঘরের আঙিনা থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা চুরি হয়েছে। সোমবার (১৭ আগস্ট) ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের অলির বাপের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সিএনজি অটোরিকশার মালিক মো. এরফান বোয়ালখালী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে তিনি জানান, রাতে বসতঘরের আঙিনায় সিএনজি অটোরিকশাটি (চট্টগ্রাম-থ-১৪-৬৬৭৭) রেখে ঘুমিয়ে পড়েন।



ভোরে ঘুম থেকে উঠে দেখেন, আঙিনায় রাখা গাড়িটি নেই। চুরি হওয়া অটোরিকশাটির বাজারমূল্য প্রায় ২ লাখ ২০ হাজার টাকা। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, গাড়ি চুরির বিষয়ে মালিক লিখিত অভিযোগ দিয়েছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com