স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার দৈনিক মানবকণ্ঠের প্রতিনিধি ও কেন্দুয়া পৌর শহরের টেঙ্গুরী (হরিয়ামালা) গ্রামের বাসিন্দা সাংবাদিক রুকন উদ্দিনের প্রায় ৩ লাখ টাকা মূল্যের দুটি ষাঁড়ের আকস্মিক মৃত্যু হয়েছে। সোমবার (১৭ আগস্ট) সকালে ঘুম থেকে উঠে গোয়ালঘরে গিয়ে তিনি গরু দুটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। সুস্থ-সবল গরু দুটির আকস্মিক মৃত্যুতে হতবাক হয়ে পড়েছেন সাংবাদিক রুকন উদ্দিন ও তার পরিবারের সদস্যরা। গবাদিপশু দুটিকে ঘিরে পরিবারের অনেক স্বপ্ন ছিল।
হঠাৎ করে সেগুলো হারিয়ে পরিবারটি অনেকটা দিশেহারা হয়ে পড়েছে। রুকন উদ্দিন জানান, সকালে গোয়ালঘরের দরজা খুলে দেখি দুটি ষাঁড়ই মৃত অবস্থায় পড়ে আছে। কয়েক দিন আগেও গরু দুটির দাম প্রায় ৩ লাখ টাকা হয়েছিল। গরু দুটির কোনো দৃশ্যমান অসুস্থতা ছিল না। একই সঙ্গে সুস্থ-সবল দুটি গরুর আকস্মিক মৃত্যু হওয়ায় বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যেও নানা প্রশ্ন দেখা দিয়েছে। কীভাবে বা কী কারণে গরু দুটির মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। গরু দুটির মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সাংবাদিক রুকন উদ্দিনের পরিবার ও স্থানীয়রা। এ বিষয়ে কেন্দুয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (পিএলও) ডাঃ মতিউর রহমানের সঙ্গে মুঠোফোনে
যোগাযোগ করা হলে তিনি জানান, দুটি গরুর মৃত্যুর খবর তিনি শুনেছেন। তিনি সরেজমিনে গিয়ে বিষয়টি তদন্ত করবেন এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। মাজহারুল ইসলাম উজ্জ্বল নেত্রকোণা