ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আমিনপুর এলাকায় দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লার স্তূপের কারণে সৃষ্ট পরিবেশ ও জনস্বাস্থ্যঝুঁকি নিরসনে ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আমিনপুরের বর্জ্য সমস্যার স্থায়ী সমাধান ও নিয়মিত বর্জ্য অপসারণের দাবি জানানো হয়। রোববার (১৬ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ মিলনায়তনে ‘ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া’র উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ। সভাটি সঞ্চালনা করেন ‘ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া’র আহ্বায়ক শেখ আরিফ বিল্লাহ আজিজী।
সভায় বক্তারা বলেন, আমিনপুরের দীর্ঘদিনের ময়লার স্তূপ স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করছে। দুর্গন্ধ, মশা-মাছির উপদ্রব ও পরিবেশদূষণের পাশাপাশি শিশু, বয়স্কসহ সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। দীর্ঘদিন ধরে সমস্যাটি চলমান থাকলেও স্থায়ী সমাধান না হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। বক্তারা আরও বলেন, শুধু ময়লা অপসারণ করলেই এ সমস্যার স্থায়ী সমাধান হবে না। নির্ধারিত স্থানে বর্জ্য ব্যবস্থাপনা, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং ভবিষ্যতে যাতে একই স্থানে পুনরায় ময়লার স্তূপ তৈরি না হয়, সে জন্য কার্যকর ব্যবস্থা নিতে হবে। মতবিনিময় সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র সাধারণ সম্পাদক আলী আজম, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব তানিম শাহেদ রিপন, মডেল গার্লস স্কুলের অধ্যক্ষ আব্দুল লতিফ, শাহিনুর রহমান, মাহফুজুর রহমান পুষ্প, মোহাম্মদ সাবের হোসাইন, তারিফ হাসান, সাঈদ আব্দুল্লাহ হিমু, আব্দুল্লাহ খান জুবায়েরসহ স্থানীয় ভুক্তভোগী পরিবারের সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
সভায় বক্তারা আমিনপুরের বর্জ্য সমস্যার স্থায়ী সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ, নিয়মিত বর্জ্য অপসারণ এবং জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানান। স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও জনপ্রতিনিধিদের সমন্বিত উদ্যোগে দীর্ঘদিনের এ সমস্যা দ্রুত সমাধান হবে। এতে আমিনপুরের বাসিন্দারা ফিরে পাবেন পরিচ্ছন্ন, নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ।