বোয়ালখালীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আপলোড সময় : ১৬-০৮-২০২৬ ০৫:৪২:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৮-২০২৬ ০৫:৫৫:১৯ অপরাহ্ন
এম মনির চৌধুরী রানা



বোয়ালখালীতে নির্মাণাধীন পাকা ঘরের কাজে পানির মোটরে বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে মুহাম্মদ সোলাইমান (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী বটতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মুহাম্মদ সোলাইমান বটতল অলি বিশ্বাস বাড়ির শামসুল আলমের ছেলে। নিহতের মা রোকেয়া বেগম জানান, সকালে সোলাইমান তার ভাইয়ের নির্মাণাধীন পাকা ঘরের কাজের জন্য পানির লাইন দিতে যান।


এ সময় পানির মোটরে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় বৈদ্যুতিক তারে জড়িয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. পূজা ভৌমিক সকাল পৌনে ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।


ডা. পূজা ভৌমিক বলেন, “সোলাইমানকে সকাল পৌনে ৯টার দিকে হাসপাতালে আনা হলে তাকে মৃত ঘোষণা করা হয়। স্বজনরা জানিয়েছেন, তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিলেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com