ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার দস্যুতা মামলার ০১ জন আসামি’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

আপলোড সময় : ১৬-০৮-২০২৬ ০২:৫৪:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৮-২০২৬ ০২:৫৬:৫০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক


ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার দস্যুতা মামলার ০১ জন আসামি’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ডাকাতি, দস্যুতা, চাঁদাবাজি, হত্যা, অপহরণ ও প্রতারণাসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে সাধারণ জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। একই সঙ্গে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধার করে র‌্যাব দেশের আইনশৃঙ্খলা রক্ষায় প্রশংসনীয় অবদান রেখেছে। গত ১৫/০৭/২০২৬ তারিখ সকাল অনুমান ০৯.৩০ ঘটিকায় ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন বাঘাপুর পশ্চিমপাড়া এলাকায় আসামি মাহমুদুল হাসান অপু (২০) সহ অপরাপর আসামিরা একত্রে একটি বিশেষায়িত ব্যাংকের শাখা ব্যবস্থাপক ভিকটিম মো: বাছির আহাম্মেদ (২৯) এর পথরোধ করে তাকে মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তার কাছ থেকে সাপ্তাহিক কিস্তির ৭৫ হাজার টাকাসহ একটি ব্যাগ ছিনিয়ে নেয়।


ঘটনার সময় স্থানীয়রা একজন ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে আটক করলেও আসামি মাহমুদুল হাসান অপু (২০) কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় ভিকটিম মো: বাছির আহাম্মেদ (২৯) ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটির তদন্তকারী কর্মকর্তা ঘটনার সাথে জড়িত আসামিদের সনাক্ত করে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১০, ঢাকা বরাবর অধিযাচনপত্র প্রেরণ করেন। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় অদ্য ১৫/০৮/২০২৬ তারিখ রাত আনুমানিক ১৯:২০ ঘটিকায় র‌্যাব-১০, সদর কোম্পানির একটি যৌথ অভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আব্দুল্লাহপুর এলাকায় অভিযান পরিচালনা করে মামলার সাথে জড়িত এজাহারনামীয় আসামি মাহমুদুল হাসান অপু (২০), পিতা- জহির খান, সাং- রসুলপুর, থানা-দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা- ঢাকা’কে গ্রেফতার করে।


গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। র‌্যাব-১০ যেকোনো অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে র‌্যাব সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ। তপন সরকার সিনি: সহকারী পুলিশ সুপার সহকারী পরিচালক (মিডিয়া) র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ অধিনায়কের পক্ষে

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com