নেত্রকোণা প্রতিনিধি
“রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণার কেন্দুয়ায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ আগস্ট) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম-উল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এবং উপজেলা সমবায় কর্মকর্তা মো. কামরুজ্জামান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা উজ্জ্বল সাহা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মতিউর রহমান, কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন ভূঁঞা, উপজেলা জামায়াতের আমির মো. ছাদেকুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন আহমেদ খোকন, উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ফারুকী, কেন্দুয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন খান, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মো. সেকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই সেলিম, উপজেলা মিডিয়া ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক মো. নূরুল হক ভূঞা এবং মৎস্যচাষি মো. আলমগীর।
আলোচনা সভায় বক্তারা মৎস্য খাতের উন্নয়ন, মাছের উৎপাদন বৃদ্ধি, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং মৎস্যচাষিদের আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে জনবলের সংকটের বিষয়টি তুলে ধরে দ্রুত প্রয়োজনীয় জনবল নিয়োগের দাবি জানান তারা। বক্তারা জানান, জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ আগামী ১৬ থেকে ১৮ আগস্ট পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হবে। মৎস্য খাতের সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশের পুষ্টি, কর্মসংস্থান ও অর্থনীতিতে আরও বেশি অবদান রাখার ওপরও গুরুত্ব দেওয়া হয়। আলোচনা সভা শেষে মৎস্যচাষ ও উৎপাদনে সফল দুই মৎস্যচাষিকে পুরস্কৃত করা হয়। পরে একটি র্যালি বের করা হয়।
এছাড়া মাছের পোনা অবমুক্তকরণ এবং জনবহুল স্থানে প্রামাণ্যচিত্র প্রদর্শনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা খাদিজা খাতুন, কেন্দুয়া পৌর বিএনপির সভাপতি মো. খোকন আহমেদ ডিলার, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ, মৎস্যচাষি ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।