সিরাজদিখানে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও ৬৬ গ্রাম হেরোইনসহ ৪ জন গ্রেপ্তার

আপলোড সময় : ১৫-০৮-২০২৬ ১২:৪০:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৮-২০২৬ ১২:৪৪:১৩ অপরাহ্ন
নাদিম হায়দার,স্টাফ রিপোর্টার মুন্সীগঞ্জের



সিরাজদিখানে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৪ পিস ইয়াবা ট্যাবলেট ও মোট ৬৬ গ্রাম হেরোইনসহ চারজনকে গ্রেপ্তার করেছে সিরাজদিখান থানা পুলিশ। বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) রাত ১২টা ৪০ মিনিটের দিকে সিরাজদিখান থানার এসআই (নিঃ) মোঃ শাহ্ আলী ও সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন। সিরাজদিখান থানাধীন কেয়াইন ইউনিয়নের নিমতলা এলাকায় আইডিয়াল মেডিকেল হাসপাতালের আন্ডারগ্রাউন্ড থেকে তাদের গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তারকৃতরা হলেন—ঢাকার গেন্ডারিয়া থানার সাখারী নগর লেনের মাহমুদুল হাসান (৪৩), শ্যামপুর থানার পশ্চিম জুরাইনের মোঃ দিনার ভূইয়া ওরফে কাজল (৩৮), গেন্ডারিয়া থানার সতিশ সরকার রোডের মোঃ ফরহাদ হোসেন (৩৮) এবং ফরিদপুরের সালথা থানার আটঘর এলাকার শফিকুল ইসলাম (২৪)।


পুলিশ জানায়, তাদের কাছ থেকে ১৪ পিস ইয়াবা ট্যাবলেট ও সর্বমোট ৬৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। পুলিশ সুপার, মুন্সীগঞ্জ মোঃ মেনহাজুল আলম, পিপিএম-এর দিকনির্দেশনায় এবং সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিনের তত্ত্বাবধানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও মাদকবিরোধী কার্যক্রম জোরদারের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com