বানারীপাড়ায় বিশিষ্ট ব্যবসায়ী পিনু মোঘলের ইন্তেকাল

আপলোড সময় : ১৪-০৮-২০২৬ ১১:৩৮:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৮-২০২৬ ১১:৪২:২৩ অপরাহ্ন
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি:


বরিশালের বানারীপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী শাহিন আলম পিনু মোঘল (৬০) বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় ঢাকায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্না...রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী,এক ছেলে ও এক মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। মরহুম শাহিন আলম পিনু মোঘল বানারীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ মৃধার খালাতো ভাই ও বানারীপাড়া সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক নাঈম মোঘলের বড় ভাই।



এদিন (,বৃহস্পতিবার) বাদ মাগরিব বানারীপাড়া কেন্দ্রীয় ঈদগাঁহ মাঠে জানাজা শেষে তার মরদেহ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের 'মোঘল বাড়ির' পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। শুক্রবার বাদ জুমা বানারীপাড়া কেন্দ্রীয় ঈদগাঁহ জামে মসজিদে তার রুহের মাগফেরাত কামনায় দোয়া- মিলাদ অনুষ্ঠিত হয়। এদিকে তার মৃত্যুতে বানারীপাড়ার বিভিন্ন


রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।### রাহাদ সুমন,বানারীপাড়া তারিখঃ১৪-০৮-২০২৬ইং

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com