জামায়াত শুধু রাজনৈতিক দল নয়, একটি সেবামূলক প্রতিষ্ঠান : সেলিম উদ্দিন

আপলোড সময় : ১৪-০৮-২০২৬ ১২:৪৯:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৮-২০২৬ ১২:৫২:৪৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক


জামায়াত শুধু রাজনৈতিক দল নয়, একটি সেবামূলক প্রতিষ্ঠান বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, জামায়াত কর্মী মানে সমাজকর্মী। তারা মানুষের কল্যাণে কাজ করে। শুক্রবার সকালে রাজধানীর মগবাজার আল ফালাহ মিলনায়তনে জামায়াতে ইসলামী হাতিরঝিল অঞ্চল কর্তৃক আয়োজিত ওয়ার্ড দায়িত্বশীলদের শিক্ষা শিবিরে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, জামায়াত সেদিনই জনপ্রিয়তার শীর্ষে উঠে আসবে, যেদিন একজন ওয়ার্ড কর্মীর মাধ্যমে এলাকাবাসী সুবিধা পাবে। তিনি বলেন, প্রতিষ্ঠার পর থেকেই জামায়াতে ইসলামী সেবামূলক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ঢাকা মহানগর উত্তর জামায়াতের পক্ষ থেকে বিনামূল্যে রক্তদান ও অ্যাম্বুলেন্স সেবা দেওয়া হচ্ছে। পাশাপাশি টেলিমেডিসিন সেবাও চালু রয়েছে। তিনি আরও বলেন, সমাজের ঝগড়া-বিবাদ, হিংসা-বিদ্বেষ ও ফাসাদ দূর করতে হবে। মানুষের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠায় দায়িত্বশীলদের ভূমিকা রাখতে হবে। এজন্য সব দায়িত্বশীলকে ঈমানি ও নৈতিকভাবে শক্তিশালী হওয়ার আহ্বান জানান তিনি। রাজধানীকে ইসলামের আদর্শ ও ইনসাফের মানবিক নগরী হিসেবে গড়ে তুলতে সবাইকে কাজ করার আহ্বান জানান মোহাম্মদ সেলিম উদ্দিন। অনুষ্ঠানে আলোচনা করেন কেন্দ্রীয় নির্বাহি পরিষদ সদস্য আব্দুর রব, এডভোকেট মতিউর রহমান আকন্দ,ড.মুহাম্মদ রেজাউল করিম,বিশিষ্ট আলেমে দ্বীন ড.মাওলানা আবুল কালাম আজাদ বাশার,হেমায়েত হোসেন।


জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগর উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকারের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার নোমান আহমেদি,জিল্লুর রহমান,ইউসুফ আলী মোল্লা,কলিম উল্লাহ,নুরুল ইসলাম আকন্দ, আহসান উল্লাহ ও আবু সাঈদ মন্ডল। বার্তা প্রেরক- মো.আতাউর রহমান সরকার প্রচার-মিডিয়া সম্পাদক বাংলাদেশ জামায়াতে ইসলামী

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com