নিজস্ব প্রতিনিধি
কুমিল্লার বরুড়ায় মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে শিক্ষার্থীদের সচেতন করতে মতবিনিময় সভা ও শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে এসব ক্ষতিকর কর্মকাণ্ডকে ‘লাল কার্ড’ দেখিয়ে প্রত্যাখ্যানের শপথ নেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৩ আগস্ট) উপজেলার শাহের বানু আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক।
তিনি বলেন, মাদক ও কিশোর অপরাধ ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। একই সঙ্গে স্মার্টফোনের অপব্যবহারের কারণে শিক্ষার্থীদের পড়াশোনা ও মনোযোগ ব্যাহত হচ্ছে। এসব থেকে শিক্ষার্থীদের দূরে থাকতে হবে এবং সুন্দর ভবিষ্যৎ গড়তে সম্মিলিতভাবে সচেতনতা তৈরি করতে হবে। পরে শিক্ষার্থীদের মাদক, বাল্যবিবাহ, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহার থেকে বিরত থাকার শপথ পাঠ করান লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল। অনুষ্ঠানে শিক্ষার্থীরা মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনের পাশাপাশি প্রযুক্তির ইতিবাচক ও দায়িত্বশীল ব্যবহারের প্রত্যয় ব্যক্ত করেন।
লাল সবুজ উন্নয়ন সংঘের পক্ষ থেকে জানানো হয়, সংগঠনটি গত ১৫ বছর ধরে দেশের ৬৪ জেলায় শিক্ষার্থীদের মধ্যে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে। এ পর্যন্ত প্রায় ৪৫ লাখ শিক্ষার্থীকে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে উদ্বুদ্ধ করার দাবি করেছে সংগঠনটি।