বানারীপাড়ায় সমকালের সাবেক সম্পাদক গোলাম সারওয়ারের ৮ম মৃত্যুবার্ষিকীতে দোয়ানুষ্ঠান

আপলোড সময় : ১৩-০৮-২০২৬ ০৯:৩৬:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৮-২০২৬ ০৯:৪২:১৬ অপরাহ্ন
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো:


দৈনিক সমকাল ও যুগান্তরের প্রতিষ্ঠাতা সম্পাদক একুশে পদকপ্রাপ্ত দেশবরেণ্য সাংবাদিক একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা গোলাম সারওয়ারের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বরিশালের বানারীপাড়ায় তার রুহের মাগফেরাত কামনায় দোয়া, মোনাজাত ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরণের মধ্য দিয়ে বরেণ্য এই সাংবাদিককে শ্রদ্ধায় স্মরণ করা হয়। পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডে ‘সেতারা মনজিলে' গোলাম সারওয়ারের পরিবার ও ‘গোলাম সারওয়ার ফাউন্ডেশন’-এর উদ্যোগে এই দোয়ানুষ্ঠানের আয়োজন করা হয়।


অনুষ্ঠানের কর্মসূচির মধ্যে ছিল তার রুহের মাগফেরাত কামনায় পবিত্র কোরআন তিলাওয়াত, বিশেষ মোনাজাত এবং স্থানীয় একটি এতিমখানার শিশুদের মাঝে তবারক বিতরণ। প্রসঙ্গত, ২০১৮ সালের ১৩ আগস্ট সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com