রাজশাহী কলেজ মিরর ডিবেটিং ক্লাবের নেতৃত্বে মাহী-রাশমী

আপলোড সময় : ১২-০৮-২০২৬ ০৮:৫৭:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৮-২০২৬ ০৮:৫৯:৫৪ অপরাহ্ন
রাজশাহী কলেজ প্রতিনিধি



রাজশাহী কলেজের কেন্দ্রীয় বিতর্ক সংগঠন "রাজশাহী কলেজ মিরর ডিবেটিং ক্লাব" এর কার্যনির্বাহী কমিটি ২০২৬-২৭ গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বাংলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহী উল বিন নূর এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন একই বর্ষের ইংরেজি বিভাগের শিক্ষার্থী হুমাইরা রাশমী শিমরণ। রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মুহাম্মদ ইব্রাহিম আলী এবং ক্লাবের উপদেষ্টা অধ্যাপক মো: হাবিবুর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১৫ সদস্যবিশিষ্ট নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।


নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি মো: হৃদয়, যুগ্ম-সম্পাদক রিমা ইসলাম স্বর্ণালী এবং ফেরদৌস আরা শিফা, সাংগঠনিক সম্পাদক কায়েস আহমেদ এবং আবু সুফিয়ান, কোষাধ্যক্ষ সাবিহা আহমেদ, প্রকাশনা সম্পাদক সিয়াম জামান এবং ইমরান রাহাত এবং দপ্তর সম্পাদক সুমাইয়া সানজিদা ।


এছাড়াও জ্যৈষ্ঠ নির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন আল শাহরিয়ার নাঈম, রুকাইয়া গালিবা প্রমি, আহমেদ জুবায়ের এবং নুসরাত সাজিয়া।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com