ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে গ্রেপ্তার হেলাল, মাদকসহ একাধিক মামলার আসাম

আপলোড সময় : ১১-০৮-২০২৬ ০৮:১৮:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৮-২০২৬ ০৮:২০:৪৭ অপরাহ্ন
মোঃ আকতারুল ইসলাম আক্তার ঠাকুরগাঁও প্রতিনিধি:


ঠাকুরগাঁওয়ের ভূল্লী থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সাইবার সুরক্ষা আইনে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-তে তদন্তাধীন মামলার এজাহারনামীয় ২ নম্বর আসামি মোঃ হেলাল মিয়া (৪০)-কে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গ্রেপ্তার হেলাল মিয়া ভূল্লী থানার কচুবাড়ি (হাটপাড়া) এলাকার মোঃ আব্দুল জলিল ও মোছাঃ বেদেনা আক্তারের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মোঃ বেলাল হোসেনের দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ এ টি এম গোলামের নেতৃত্বে একটি চৌকস দল ১০ আগস্ট সোমবার রাতে ভূল্লী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। তথ্যপ্রযুক্তির ব্যবহার ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হেলাল মিয়াকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।


পুলিশের দাবি, গ্রেপ্তার হেলাল মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাঁচটি মামলা রয়েছে। এছাড়া তিনি ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার তথ্য পাওয়া গেছে বলেও পুলিশ জানিয়েছে। পুলিশ আরও জানায়, হেলাল মিয়ার কর্মকাণ্ডের কারণে স্থানীয়ভাবে এলাকায় অপরাধমূলক পরিবেশ সৃষ্টি হচ্ছে-এমন অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে গ্রেপ্তার হেলাল মিয়ার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।


পুলিশ সূত্রে আরও জানা গেছে, গ্রেপ্তার হেলাল মিয়াকে ১১ আগস্ট মঙ্গলবার বিজ্ঞ আদালতে সোপর্দ করার কথা রয়েছে। আদালতের পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী তার বিরুদ্ধে আইনগত কার্যক্রম পরিচালিত হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com