বাঘায় ১০০ গ্রাম শুকনো গাঁজাসহ যুবক আটক

আপলোড সময় : ১০-০৮-২০২৬ ০১:৩৬:৪৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ১০-০৮-২০২৬ ০১:৪০:৩০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি:


রাজশাহীর বাঘা উপজেলায় ১০০ গ্রাম শুকনো গাঁজাসহ রাসুল আলী (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রবিবার (৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলার আড়ানী পৌরসভার নুরনগর খয়েরমিল এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রাসুল আলী নাটোরের বাগাতিপাড়া উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের লাইফ ইসলামের ছেলে।


সূত্রে জানা যায়, বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হকের নেতৃত্বে এসআই মহিদুল ইসলাম ও এএসআই শওকত আলীসহ পুলিশের একটি দল রোববার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে নুরনগর খয়েরমিল এলাকায় অভিযান চালায়। এ সময় রাসুল আলীকে আটক করে তার কাছ থেকে ১০০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করা হয়। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসুল আলী দীর্ঘদিন ধরে মাদক বিক্রির উদ্দেশ্যে গাঁজা পরিবহনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।


এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। তিনি বলেন, মাদক সেবন ব্যক্তি, পরিবার ও সমাজের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।


মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে মাদকবিরোধী সামাজিক সচেতনতা গড়ে তোলার জন্য সবার সহযোগিতা কামনা করেছেন তিনি।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com