বগুড়া জেলা ট্রাক্টর পিক-আপ ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পুরাতন কমিটি বিলুপ্ত, ৭ সদস্যের বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা

আপলোড সময় : ০৭-০৮-২০২৬ ০৮:৫১:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৮-২০২৬ ০৮:৫৭:২৩ অপরাহ্ন
আদমদিঘী প্রতিনিধি-


বগুড়া জেলা ট্রাক্টর পিক-আপ কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের (রেজিঃনং২৭৫৪)পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন ৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।ঘোষিত কমিটিতে লিটন-কে আহ্বায়ক এবং রিপন-কে যুগ্ম আহ্বায়ক করে ১ নং সদস্য বাবলু, ২নং রতন , ৩নং বারিক , ৪নং আনোয়ার , ৫নং উজ্জ্বল কে নিয়ে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র ও সান্তাহার পৌর বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন ভুট্টু, সান্তাহার পৌর বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান মিঠু এবং বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার-এর ছোট ছেলে, বিশিষ্ট ব্যবসায়ী মিম তালুকদার।


আরো উপস্থিত ছিলেন সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক গুড্ডু এহসান। অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যদের অভিনন্দন জানান এবং শ্রমিকদের অধিকার রক্ষা ও সংগঠনকে আরও গতিশীল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com