রাঙ্গুনিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

আপলোড সময় : ০৭-০৮-২০২৬ ০২:১৩:১০ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৮-২০২৬ ০২:১৫:২১ অপরাহ্ন
রাজস্থলী (রাঙ্গামাটি) চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দূরপাল্লার একটি বাসের ধাক্কায় মো. রাসেল (২৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬আগষ্ট) দিবাগত- রাতে চট্টগ্রাম–কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কাটাখালী তক্তারপুল এলাকায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত মো. রাসেল রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের লেমুছড়ি পাড়ার বাসিন্দা এবং স্থানীয় ইউপি সদস্য শেখ মোহাম্মদ নাছেরের ছেলে। তিনি এক ভাই ও এক বোনের মধ্যে বড় ছিলেন। তাঁর অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাসেল মোটরসাইকেলযোগে চট্টগ্রাম শহর থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে কাটাখালী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা লাল-সবুজ পরিবহনের একটি দূরপাল্লার বাস প্রথমে একটি ভ্যানগাড়িকে ধাক্কা দেয়। পরে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাসেলের মোটরসাইকেলকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন এবং তার পা শরীর থেকে বিছিন্ন অবস্থায় হাসপাতালে নেন বলে স্তানীয় সুত্রে জানা যায়।


স্থানীয় সিএনজি চালক বাদশা, নেছারুলসহ কয়েকজন দ্রুত তাঁকে উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে মৃত ঘোষণা করেন। নিহতের চাচা আব্দুল বারেক জানান, শহর থেকে বাড়ি ফেরার পথেই দুর্ঘটনার শিকার হন রাসেল।


পরিবারের জন্য এটি এক অপূরণীয় ক্ষতি। রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির উদ্দিন বলেন, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com