নেত্রকোণায় কনটেন্ট ক্রিয়েটর রিপনের বিরুদ্ধে ধর্ষণ মামলা

আপলোড সময় : ০৫-০৮-২০২৬ ০৭:০৮:৪৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৮-২০২৬ ০৭:১৪:১৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ


নেত্রকোণার আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মঙ্গলবার (৪ আগস্ট) রাতে নেত্রকোণা মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলায় রিপন মিয়াকে একমাত্র আসামি করা হয়েছে। নেত্রকোণা মডেল থানার ওসি আবুল খায়ের বুধবার (৫ আগস্ট) জানান, মামলার তদন্ত চলছে। ঘটনার পর অনুষ্ঠিত সালিশ বৈঠকে কারা উপস্থিত ছিলেন এবং সেখানে কী সিদ্ধান্ত হয়েছে, তাও খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়দের দাবি, কিশোরীর সঙ্গে সম্পর্কের অভিযোগে রিপনকে আটক করে একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়।



এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়। অন্যদিকে, রিপন মিয়ার স্ত্রী অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, তার স্বামীকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। তিনি নিরপেক্ষ তদন্ত, ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা ও ডিএনএ পরীক্ষার মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানান। মাজহারুল ইসলাম উজ্জ্বল নেত্রকোণা

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com