খানসামায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

আপলোড সময় : ০৫-০৮-২০২৬ ০৪:০৩:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৮-২০২৬ ০৪:০৫:২৩ অপরাহ্ন
মো. আজিজার রহমান, খানসামা (দিনাজপুর):


দিনাজপুরের খানসামায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকার। অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে নিহত ব্যক্তিদের স্মরণে শ্রদ্ধা জানানো হয়। পরে আলোচনা সভায় বক্তারা গণঅভ্যুত্থানের পটভূমি, ইতিহাস ও তাৎপর্য তুলে ধরেন। তাঁরা বলেন, জাতীয় ইতিহাস সম্পর্কে নতুন প্রজন্মকে জানাতে হবে এবং গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন ও মানবিক সমাজ গঠনে সবাইকে ভূমিকা রাখতে হবে।


সভাপতির বক্তব্যে ইউএনও মো. কামরুজ্জামান সরকার বলেন, জাতীয় ইতিহাস ও স্বাধীনতার চেতনা ধারণ করে এগিয়ে যেতে হবে। তরুণ প্রজন্ম ইতিহাস সম্পর্কে জানলে দেশ ও সমাজের প্রতি তাদের দায়িত্ববোধ আরও বাড়বে। আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অয়ন ফারহান শামস, খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বাসেত সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইয়াসমিন আক্তার, জুলাই আন্দোলনের খানসামা উপজেলার মুখপাত্র আবির রাজু, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. ওবায়দুর রহমান, আলোকঝাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল জলিলসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, শিক্ষক, শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com