রানা ইসলাম বদরগঞ্জ রংপুর
রংপুর বদরগঞ্জে প্রকাশ্য দিনের বেলায় শতশত মানুষের সামনে এক অসহায় আলেমের বসতবাড়ি গোডাউন ঘর পরিপূর্ণ ভেঙ্গে গুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে আপন ভাতিজা শাহাদাত হোসেন বিরুদ্ধে। পরে ভুক্তভোগী ছেলে সাইদার রহমান ৯৯৯ ফোন দিলে পুলিশ ঘটনাস্থল এসে দু'পক্ষকে শান্ত থাকতে বলে চলে যায়। এমন অমানবিক ঘটনা ঘটে মঙ্গলবার ৪'আগস্ট উপজেলা দামোদরপুর ইউনিয়ন পূর্ব ঝাড়পাড়া গ্রামে শাসমুল হকের বাসায়। ভুক্তভোগী ছেলে সাইদার রহমান এবিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগ ও সরেজমিনে দেখা যায়, পূর্বে থেকে সামসুল ইসলাম পৈতৃক সূত্রে পাওয়া জমির অংশ ভাতিজা শাহাদাত হোসেন নিজের পৈতৃক সূত্রে পাওয়া দাবি করে আসছেন। একপর্যায়ে বিষয়টি দুপক্ষের আদালতে জমির অংশ দাবি নিয়ে আদালতে মামলা করেন।
যা চলমান রয়েছে।এর মধ্যে মঙ্গলবার সকালে শাহাদাত ৫০ থেকে ৬০ জনের একটি দল নিয়ে শাসমুল ইসলাম বাসায় অতর্কিত হামলা চালিয়ে বসতবাড়ি গোডাউন ঘরটি ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দেন। লিখিত অভিযোগ শামসুল ইসলাম ছেলে সাইদার, রহমান আরো উল্লেখ করে বলেন, ঘরটি ভেঙ্গে দেওয়ার পর ঘরে থাকা জমির উৎপাদিত সব ধরনের ফসল লুট করে নিয়ে যান শাহাদাত বাহিনীর। যার আনুমানিক মূল্য সাত লক্ষ টাকা। ভুক্তভোগীরা আরো বলেন, এর আগেও আমাদের একাধিকবার অত্যাচার করে আসছে তারা কিন্তু প্রশাসন কাছে কোন সুবিচার পায়নি।তারা প্রশাসনকে কিনে ফেলছেন। নাম প্রকাশ না করার শর্তে পূর্ব ঝাড়পাড়া গ্রামের কয়েকজন বাসিন্দা বলেন, এরকম বাড়ি ঘর ভেঙ্গে গুড়িয়ে দেওয়া আমরা কখনো দেখিনি।দেশে কোন আইন বিচার নাই। একজন অসহায় আলেম পরিবারকে এভাবে হেনস্তা করা। অভিযোগ বিষয়ে জানতে চাইলে শাহাদাত বলেন, আমাদের জমির অংশ তারা দীর্ঘ দিন থেকে দখল করে আছেন।
এজন্য থানা বিচারও করে দিয়েছিল। কিন্তু তারা মানে না। এজন্য আমাদের জমি আমরা দখলে নিয়েছি। বদরগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার বলেন, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছিল।বিষয়টি আমরা গুরত্বসহকারে দেখছি।