নিজস্ব প্রতিবেদক
নিরাপদ সীমান্ত আন্দোলন টেকনাফ–উখিয়ার ১১তম দিনের কর্মসূচি হিসেবে “টেকনাফের সীমান্ত নিরাপত্তা, জননিরাপত্তা এবং চলমান পরিস্থিতি” নিয়ে বিভিন্ন ছাত্রসংগঠনের ঊর্ধ্বতন প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (৪ আগস্ট ) দুপুর ২ টার সময় মতবিনিময় সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ছাত্র অধিকার পরিষদ এবং ছাত্র শক্তির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সভায় উপস্থিত প্রতিনিধিরা দল-মতের ঊর্ধ্বে উঠে টেকনাফ–উখিয়ার নিরাপত্তা, সীমান্ত এলাকার স্থিতিশীলতা এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে খোলামেলা আলোচনা করেন।
তারা নিরাপত্তা ও জনকল্যাণের প্রশ্নে পারস্পরিক সহযোগিতা, গঠনমূলক সংলাপ এবং আইনসম্মত ও শান্তিপূর্ণ উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনায় অংশগ্রহণকারীরা টেকনাফ–উখিয়ার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়, জনসচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের বিষয়েও মতামত প্রদান করেন। একই সাথে নিরাপদ সীমান্ত আন্দোলনের দাবি বাস্তবায়ন না হওয়া অব্দি একসাথে কার্যক্রম পরিচালনার অঙ্গিকার ব্যক্ত করেন।