নিজস্ব প্রতিবেদক
খুলনার লবণচরায় অভিযান চালিয়ে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ 'বি কোম্পানির' তিনজন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব-৬, স্পেশাল কোম্পানি* র্যাব ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় অদ্য ০২রা আগস্ট ২০২৬ ইং তারিখ, দুপুর ১২:৩০ ঘটিকার সময় র্যাব-৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কেএমপি, খুলনার লবণচরা থানাধীন রায়পাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রুপ ' বি কোম্পানির' তিনজন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিরা হলেন, *১। মোঃ ইলিয়াস সরদার (৪২),* পিতা: ফজলুল হক সরদার, সাং: বালিয়াপাড়া, থানা: ইঁন্দুরকানী, জেলা: পিরোজপুর এবং *২। মোঃ সুজন (৩৮)* পিতা: তৌহিদ, সাং: বকুলতলা, থানা: গোপালগঞ্জ সদর, জেলা: গোপালগঞ্জ এবং *৩। মোঃ নান্না বেপারি (৫৭)* পিতা: মৃত আমজাদ বেপারি, সাং: আমুয়া বেপারি পাড়া, থানা: বেতাগি, জেলা: বরগুনা। । অভিযানকালে ধৃত ৩নং আসামি নান্না বেপারির বসত ঘরে তল্লাশি চালিয়ে ১নং ও ২নং আসামির হেফাজত হইতে *ক) দুইটি বিদেশি পিস্তল, খ) সাত রাউন্ড তাজা গুলি, গ) ১,৫৩,৩০০ (এক লক্ষ তিপ্পান্ন হাজার তিনশত)* টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলমত উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের পিসি-পিআর পর্যালোচনায় দেখা যায়, কেএমপিসহ পিরোজপুর ও বরগুনা জেলায় আসামিদের বিরুদ্ধে হত্যাচেষ্টা, মাদক ও চুরিসহ একাধিক মামলার তথ্য রয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মামলা রুজু শেষে উদ্ধারকৃত আলামতসহ আসামিদেরকে কেএমপি, খুলনার লবণচরা থানায় হস্তান্তর করা হবে।