কুড়িগ্রামের উলিপুরে সড়কের পাশে যুবকের মরদেহ উদ্ধার

আপলোড সময় : ০২-০৮-২০২৬ ০৮:১৩:৩২ পূর্বাহ্ন , আপডেট সময় : ০২-০৮-২০২৬ ০৮:১৫:৫৫ পূর্বাহ্ন
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-


শনিবার, ০১ আগষ্ট ২০২৬ ইং ১১:৫৯ এএম. কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের নিরাশির পাথার এলাকায় উলিপুর-চিলমারী সড়কের পাশ থেকে মোঃ হামিদুল ইসলাম (২৮) ওরফে বাবু নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (০১ আগস্ট) সকালে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।


নিহত হামিদুল ইসলাম কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার পশ্চিম সাদুল্যা এলাকার বাসিন্দা এবং মোঃ জাবেদ আলীর ছেলে। স্থানীয়দের দাবি, মরদেহের চোখ, মুখ ও বাম কানে রক্তাক্ত আঘাতের চিহ্ন ছিল। এছাড়া বাম পায়ের বুড়ো আঙুলেও আঘাতের চিহ্ন দেখা যায়, যা মৃত্যুর কারণ নিয়ে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। এদিকে পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটিকে সড়ক দুর্ঘটনা বলে ধারণা করলেও নিহতের পরিবারের অভিযোগ, মোঃ হামিদুল ইসলামকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ সড়কের পাশে ফেলে রাখা হয়েছে।


তবে এ অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়ার মতো কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি। উলিপুর থানা পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর তদন্তের অগ্রগতির ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com