ফেনীতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত

আপলোড সময় : ৩১-০৭-২০২৬ ০৫:৩০:৪৬ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-০৭-২০২৬ ০৫:৩৩:০০ অপরাহ্ন
ফেনী জেলা প্রতিনিধি:


"আদর্শবান যুবকরা জাগলেই জাগবে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার উদ্যোগে ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকাল ৩ টায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার ব্যবস্থাপনায় জেলা সভাপতি মাওলানা জাহিদ হাসান চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুফতি মুহাম্মাদ আতাউল্লাহ কবীর ভুঁইয়া ও যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি জিয়াউর রহমান ফারুকীর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে উদ্ভোধনী বক্তব্য রাখেন জেলা শাখার সহ-সভাপতি মাওলানা সাইফুল্লাহ আল শামীম।



শহরের এম্বিয়েন্স রেস্টুরেন্ট এন্ড কনভেনশন হলে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুফতি শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা মোরশেদুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা সদ্য সাবেক সভাপতি মাওলানা গাজী এনামুল হক ভূইয়া, বামুক ফেনী জেলা সদর মাওলানা কাজী গোলাম কিবরিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা সেক্রেটারী আলহাজ্ব মাওলানা একরামুল হক ভূইয়া, জেলা উপদেষ্টা ও ওমান কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাওলানা মির আহমদ মিরু, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ফেনী জেলা সাধারণ মাওলানা আব্দুর রাজ্জাক, চট্টগ্রাম মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক মুফতী ইমদাদুল্লাহ কবীর ভুঁইয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ সদর উপজেলা সভাপতি মাওলানা তৈয়ব সোলতানী, জেলা ছাত্র আন্দোলনের সভাপতি মুহাম্মদ নাদের চৌধুরী প্রমুখ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন আজ থেকে শত বছর পূর্বে ইসলামী খেলাফতের পতন হয়। বর্তমান শতাব্দী হলো মুসলিম উম্মাহর পরাজয়ের শতাব্দী। অপরদিকে সাম্রাজ্য বিস্তার, অর্থনীতি, শিল্পবিপ্লব ইত্যাদি ক্ষেত্রে মুসলিম জাতি বেশ উন্নতি লাভ করেছে। তিনি বলেন মুসলিম উম্মাহের শক্তির প্রধান যায়গা হলো যুগ যুগ ধরে ইসলামী সভ্যতা, আদর্শ ও সংস্কৃতির জাগরণ হয়েছে এবং বিস্তৃতি লাভ করেছে। আমরাও যদি ইসলামী সভ্যতা, সংস্কৃতি ও আদর্শ ধারণ করতে পারি তাহলে বিজয় আমাদের পদচুম্বন করবে ইনশাআল্লাহ।


প্রধান বক্তা তাঁর বক্তব্যে আদর্শবান যুবসমাজ গঠন, নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠা , ইসলামী আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ এবং সমাজের শান্তি, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় যুবসমাজের কার্যকর ভূমিকা রাখতে হবে। সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা ইয়াকুব বিন ইউসুফ, দফতর সম্পাদক আব্দুল হালিম, দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক মুফতী আব্দুল মালেক মাহমুদী, প্রকাশনা সম্পাদক এইচ এম নুরুজ্জামান, যুব উন্নয়ন ও কর্মসংস্হান সম্পাদক মাওলানা কাজী মহিবুল্লাহ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক এম এ দাউদ, আইন ও মানবাধিকার সম্পাদক হাফেজ মঞ্জুরুল আলম, তথ্য ও গবেষণা সম্পাদক শেখ সোহেল, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আলী আহমদ ফোরকান, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম ভূঁইয়া, সংখ্যালঘু ও নৃ-গোষ্ঠী কল্যাণ সম্পাদক হাফেজ জুনায়েদ আহমেদ, উপ সম্পাদক মাষ্টার আব্দুল আলী সহ অধস্তন শাখার নেতৃবৃন্দ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com