আটপাড়ায় হাছিনা ডায়গনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের উদ্বোধন করলেন এমপি হিলালী

আপলোড সময় : ৩১-০৭-২০২৬ ০৪:৫৯:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-০৭-২০২৬ ০৫:১১:৩৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ


নেত্রকোণার আটপাড়া উপজেলায় হাছিনা বানু ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার-এর শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) ১১ টায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে প্রতিষ্ঠানের উদ্বোধন করেন নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ডক্টর আলহাজ্ব রফিকুল ইসলাম হিলালী। উদ্বোধনী বক্তব্যে এমপি হিলালী বলেন, উন্নত স্বাস্থ্যসেবার ভিত্তি হলো সঠিক রোগ নির্ণয়। আধুনিক চিকিৎসাসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আশা প্রকাশ করেন, প্রতিষ্ঠানটি মানসম্মত সেবা নিশ্চিত করে এলাকার মানুষের আস্থা অর্জন করবে এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। তিনি আরও বলেন, জনকল্যাণমূলক এ ধরনের উদ্যোগ সমাজকে আরও সমৃদ্ধ করবে। এ সময় তিনি হাছিনা বানু ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের সার্বিক সফলতা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।


অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি মাসুম চৌধুরী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিকসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রমের শুভ সূচনা করা হয়। মাজহারুল ইসলাম উজ্জ্বল নেত্রকোণা

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com