তারেক রহমানের উপহার পেল জুলাইয়ের শহীদ বিপ্লবের পরিবার

আপলোড সময় : ৩১-০৭-২০২৬ ১১:২৯:৩৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ৩১-০৭-২০২৬ ১১:৩১:১৬ পূর্বাহ্ন
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:



গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ময়মনসিংহের গৌরীপুরে জুলাই আন্দোলনের শহীদ বিপ্লবের পরিবারকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার কলতাপাড়া এলাকায় জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হাসান আল আরিফ উপস্থিত হয়ে শহীদ বিপ্লবের বাবা মো: বাবুল মিয়া ও মা বিলকিছ আক্তারের হাতে এ উপহার তুলে দেন। এ সময় ছাত্রদল নেতা হাসান আল আরিফ বলেন, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জুলাই বিপ্লবে শহীদ হওয়া ছাত্রদলের ১৪৩ জনের নেতাকর্মীর পরিবারের খোঁজখবর নেওয়া হচ্ছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা উপহার পৌঁছে দেওয়া হচ্ছে।


তিনি আরও বলেন, এই শহীদ পরিবারগুলোকে কোনোভাবেই কোনদিন ভুলা সম্ভব নয়। তাদের এই ত্যাগই আমাদের ভবিষ্যতের আন্দোলন-সংগ্রাম ও রাজনীতির মূল প্রেরণার উৎস। জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগের ওপর ভিত্তি করেই আজকের বাংলাদেশ দাঁড়িয়ে আছে। শহীদদের পরিবারকে বীরোচিত সম্মান জানাতে তারা প্রতিশ্রুতিবদ্ধ এবং রাষ্ট্রীয়ভাবেও সেই উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।


উক্ত উপহার প্রদান অনুষ্ঠানে ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এসএম ফয়সাল ও বিপ্লব শিকদার, ময়মনসিংহ উত্তর জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি তানজিন চৌধুরী লিলি, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল ও সাবেক সভাপতি নিহাদ সালমান ডুননসহ জেলা, উপজেলা, পৌর ও কলেজ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে শহীদ বিপ্লবের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা ছাত্রদল নেতা জিসান আকন্দ পবিত্র।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com