গৌরীপুরে খাল খনন কর্মসূচীর অব্যয়িত কোটি টাকা ফেরত

আপলোড সময় : ৩০-০৭-২০২৬ ১০:২০:৩৩ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৭-২০২৬ ১০:৪০:৪০ অপরাহ্ন
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:


ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বোকাইনগর ও সিধলা ইউনিয়নে দুই খালের পুনঃখনন কাজে শ্রমিকের তালিকা দাখিলে বিলম্ব এবং প্রকল্প এলাকায় পানি জমে থাকার কারণে সরকারের কোষাগারে অব্যয়িত প্রায় ১ কোটি টাকা ফেরত দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আমিন পাপ্পা। দুটি খালে মোট ২ কোটি ৩১ লাখ ৮২ হাজার ২২৭ টাকা বরাদ্দ থাকলেও প্রতিকূল পরিস্থিতির কারণে বলার বিল খালের ওয়েজ খাতের ৫৬ লাখ ৪৩ হাজার টাকা এবং মইজগা-চাকুরিয়া ও ঢালিয়া বিল খালের নন-ওয়েজ খাতের ৪২ লাখ ৮৪ হাজার টাকা কোষাগারে ফেরত যাচ্ছে।


জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরে সিধলা ইউনিয়নের ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের 'বলার বিল খাল' পুনঃখনন প্রকল্পের জন্য ওয়েজ খাতে ৭৬ লাখ ১০ হাজার ৮২৭ টাকা এবং নন-ওয়েজ খাতে ৬৩ লাখ ৮৯ হাজার ৮০১ টাকাসহ সর্বমোট ১ কোটি ৪০ লাখ ৬ শত ২৭ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী কাজটি শেষ হলে ১ হাজার ৯০০ মিটার দৈর্ঘ্যের এই খালটির গড় গভীরতা ২.০ মিটার, উপরিভাগ ৬.৫ মিটার এবং তলদেশ ২.৫ মিটার হওয়ার কথা ছিল। অন্যদিকে, বোকাইনগর ইউনিয়নের 'মইজগা-চাকুরিয়া ও ঢালিয়া বিল খাল' পুনঃখননের জন্য ওয়েজ খাতে ৪০ লাখ ৬০ হাজার ৩০০ টাকা এবং নন-ওয়েজ খাতে ৫১ লাখ ২১ হাজার ৩০০ টাকাসহ মোট ৯১ লাখ ৮১ হাজার ৬০০ টাকা বরাদ্দ দেওয়া হয়। কাজ সম্পন্ন হলে ১ হাজার ৯৩৬ মিটার দৈর্ঘ্যের এই খালটির উপরিভাগ ৭.৫ মিটার, তলদেশ ৩.৫ মিটার এবং গড় গভীরতা ২.০ মিটার করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল।

গত ১৫ মার্চ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন দুটি খালের পুনঃখনন কর্মসূচির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছিলেন। বিষয়টির সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আমীন পাপ্পা জানান, প্রকল্পের কাজ শেষে সাশ্রয়

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com