বাকেরগঞ্জে ট্রাক থামিয়ে চাঁদাবাজির অভিযোগ

আপলোড সময় : ৩০-০৭-২০২৬ ১২:৪৭:০২ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৭-২০২৬ ১২:৪৮:৩৬ অপরাহ্ন
মোঃ মিনহাজুল ইসলাম (সুজন) বাকেরগঞ্জ বরিশাল প্রতিনিধি-


বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় নাম সর্বস্ব একটি ট্রাক শ্রমিক ইউনিয়ন নামের কথিত সংগঠনের বিরুদ্ধে ট্রাক থামিয়ে ২০০ টাকা করে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে, একাধিক ভুক্তভোগী ট্রাক ড্রাইভার এর কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী দেখা যায়,সদ্য গড়ে ওঠা বাকেরগঞ্জ থানা ট্রাক শ্রমিক ইউনিয়ন, নামের একটি তথাকথিত সংগঠন সরাসরি এই চাঁদাবাজির সাথে জড়িত থাকার অভিযোগ পাওয়া যায়। তথাকথিত এই সংগঠনের বিগত দিনে বাকেরগঞ্জ উপজেলায় কোনো কার্যক্রম দেখা যায়নি, তবে এই সংগঠনটি অল্প কিছু দিন পূর্বে তরিগরি করে ফ্যাসিস্ট সরকারের একাধিক দোসর একত্রিত হয়ে নিরীহ ট্রাক শ্রমিকদের জিম্মি করে দুই শত টাকা করে চাঁদা আদায় করে থাকেন, এছাড়াও বাকেরগঞ্জের বিভিন্ন ট্রান্সপোর্ট থেকে লোড হওয়া প্রতি ট্রাক থেকে দুইশত টাকা আদায় করে থাকেন।


উপজেলা শ্রমিক দল নেতা রাজা খানের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন বাকেরগঞ্জ এ ধরনের সংগঠন আছে কিনা আমার জানা নাই । বাকেরগঞ্জপৌর শ্রমিকদল সভাপতি খালেক হাওলাদার এর কাছে এ বিষয় জানতে চাইলে তিনি বলেন বাকেরগঞ্জ পৌরসভায় এ ধরনের একটা সংগঠনের নাম শুনেছি তবে কে বা কাহারা পরিচালনা করে আমার জানা নেই। বাকেরগঞ্জ ৬ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জননেতা জনাব আবুল হোসেন খান সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স , সেখানে এ ধরনের সংগঠন কিভাবে প্রকাশ্যে চাঁদাবাজি করছে এ নিয়ে সচেতন মহলের মধ্যে বিভিন্ন গুঞ্জন শোনা যায় বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আদিল হোসেন এর কাছে এবিষয় জানতে চাইলে তিনি বলেন এ ধরনের তথ্য আপাতত আমাদের কাছে নেই , তবে তথ্য পেলে ব্যবস্থা নেয়া হবে ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com