কেন্দুয়ায় ৩১ জুলাই বাউল সাধক জালাল উদ্দিন খাঁর ৫৪তম প্রয়াণ দিবস পালিত হবে

আপলোড সময় : ৩০-০৭-২০২৬ ১১:৫২:১৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ৩০-০৭-২০২৬ ১১:৫২:১৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ নেত্রকোণার কেন্দুয়ায় একুশে পদকপ্রাপ্ত মরমী বাউল সাধক জালাল উদ্দিন খাঁর ৫৪তম প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণসভার আয়োজন করেছে কেন্দুয়া লোকজ সাহিত্য আসর। আগামীকাল শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৩টায় কেন্দুয়া প্রেসক্লাব ভবনে এ স্মরণসভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের প্রতিপাদ্য করা হয়েছে- “সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যের সন্ধানে, আমরা মিশি প্রাণে প্রাণে।” স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী। আলোচক হিসেবে বক্তব্য রাখবেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক তৌফিক আহমদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা চৌধুরী, কেন্দুয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম, কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ জয়নাল আবেদীন ভূঞা এবং সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান ভূঞা মজনু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করবেন কেন্দুয়া প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক গীতিকবি আব্দুল হাই সেলিম। স্মরণসভার সভাপতিত্ব করবেন কেন্দুয়া লোকজ সাহিত্য আসরের আহ্বায়ক ও কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মোঃসেকুল ইসলাম খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন সমকাল এর কেন্দুয়া উপেজলা প্রতিনিধি সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা। আয়োজকরা জানিয়েছেন, বাউল সাধক জালাল উদ্দিন খাঁর জীবন, কর্ম ও লোকসংগীতে তাঁর অসামান্য অবদান স্মরণ এবং নতুন প্রজন্মের কাছে তাঁর দর্শন ও সৃষ্টিকে তুলে ধরতেই এ স্মরণসভার আয়োজন করা হয়েছে। মাজহারুল ইসলাম উজ্জ্বল নেত্রকোণা ০১৭১৬৪২৫৪৩৫ ৩০-০৭-২০২৬

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com