পাট শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন রায়গঞ্জের কৃষকেরা

আপলোড সময় : ৩০-০৭-২০২৬ ১০:১২:৪০ পূর্বাহ্ন , আপডেট সময় : ৩০-০৭-২০২৬ ১০:১২:৪০ পূর্বাহ্ন
মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ পাটের বাম্পার ফলন, ভালো দাম ও পাট পচানোর জন্য পর্যাপ্ত পানি পেয়ে খুশি সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জের অধিকাংশ কৃষকেরা। ইতি মধ্যেই পাট শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন উপজেলার বিভিন্ন গ্রামের পাট চাষীরা। উপজেলার বিভিন্ন বাড়ির আঙ্গিনা ও বিভিন্ন ব্রিজের ডালে ডালে পাট শুকানোর কাজে ব্যস্ত দেখা যায় স্থানীয় কৃষকদের। ইতিমধ্যেই নতুন পাট উপজেলার বিভিন্ন হাট-বাজারে উঠতে শুরু করেছে। উপজেলার অধিকাংশ কৃষকেরা এখন সোনালী আঁশ পাট জাগ দেওয়া, ধোয়া ও শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন। পাটের বাম্পার ফলনে ও বাজারে পাটের দাম ভালো পেয়ে খুশি কৃষকেরা । এদিকে এই মুহূর্তে পাট শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন উপজেলার অধিকাংশ কৃষকেরা।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com