নান্দাইলে বীর মুক্তিযোদ্ধা দীপক চন্দ্র রায়ের মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন

আপলোড সময় : ৩০-০৭-২০২৬ ০৯:১১:১৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ৩০-০৭-২০২৬ ০৯:১৪:০৫ পূর্বাহ্ন
প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির শোক প্রকাশ নিজস্ব প্রতিবেদক-


তৌহিদুল ইসলাম সরকার ময়মনসিংহের নান্দাইলে বীর মুক্তিযোদ্ধা, নান্দাইল পৌর বিএনপির প্রতিষ্ঠাকালীন সাবেক সভাপতি ও চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষক বাবু দীপক চন্দ্র রায় (৮৬) আর নেই। মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে নান্দাইল পৌর সদরের রায়বাড়ী নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মরহুম দীপক চন্দ্র রায় ছিলেন নান্দাইল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি বাবু পল্লব রায়ের পিতা। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র, দুই কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে নান্দাইল উপজেলা বিএনপির আহ্বায়ক ও তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি গভীর শোক প্রকাশ করেছেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের আত্মার শান্তি কামনা করেন।


মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রয়াত বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদা (গার্ড অব অনার) প্রদান করা হয়। নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদের নেতৃত্বে পুলিশের একটি দল তাঁকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করে। রাষ্ট্রীয় মর্যাদা শেষে রাত ৯টার দিকে উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের খামারগাঁও গ্রামের নিজ বাড়ির শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। বীর মুক্তিযোদ্ধা দীপক চন্দ্র রায়ের মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক সমাজ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা গভীর শোক প্রকাশ করেছেন। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

শেষকৃত্য অনুষ্ঠানে পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক সমাজ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com