নাইক্ষ্যংছড়িতে মতবিনিময় ও আইন শৃঙ্খলা কমিটির সভা চোরাচালান ও মাদক নির্মূল প্রতিরোধ সমন্বিত ভাবে এগিয়ে আসতে হবে নবাগত ইউএনও

আপলোড সময় : ২৮-০৭-২০২৬ ০৮:০১:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৭-২০২৬ ০৮:০১:৩১ অপরাহ্ন
হেলাল উদ্দীন (মিঞাজী) নাইক্ষ্যংছড়ি(মিঞাজী)প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় মতবিনিময় সভা ও আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ এনামুল হাসান সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ বেশ কিছু সুনির্দিষ্ট ও কঠোর পদক্ষেপ গ্রহণসহ বিস্তারিত আলোচনা করা হয়। সভায় বক্তব্য রাখেন, নাইক্ষ্যংছড়ি উপজেলার সাবেক চেয়ারম্যান অধ্যাপক তোফাইল আহমদ,বান্দরবান জেলা বিএনপির সদস্য নুরুল আলম কোম্পানি, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম বাহাদুর, উপজেলা বাংলাদেশ জামায়াত ইসলামী'র প্রতিনিধি উপজেলা জামায়াতের সাবেক আমীর রফিক আহমদ, নাইক্ষ্যংছড়ি থানার প্রতিনিধি থানার ওসি (তদন্ত) আছাদ,প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম (দৈনিক মানবজমিন),প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম কাজল (দৈনিক যুগান্তর), উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি জালাল উদ্দিন ফারুকী, কমিটির সদস্য আলী আহমদসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, গোয়েন্দা সংস্থার সদস্য, নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি প্রতিনিধি ও কক্সবাজার ৩৪ বিজিবি প্রতিনিধি এবং শিক্ষক ও কমিটির অন্যান্য সদস্যরা। সভায় বক্তারা উপজেলার বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে বলে সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে সীমান্তবর্তী এই উপজেলায় চোরাচালান সংক্রান্ত বিভিন্ন মামলার অগ্রগতি ও প্রতিরোধমূলক ব্যবস্থার বিষয়ে ব্যাপক আলোচনা হয়। এ সময় থানার প্রতিনিধি ওসি( তদন্ত) মোঃ আসাদুর রহমান বলেন, চোরাচালান ও অপরাধ দমনে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) ও (৩৪ বিজিবি) প্রতিনিধিরা বলেন, সীমান্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। সভায় সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ এনামুল হাসান বলেন, মাদক নির্মূল প্রতিরোধ এবং উপজেলার বিভিন্ন সমস্যা নিরসনসহ নাইক্ষ্যংছড়ি উপজেলার সার্বিক উন্নয়নে সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, জন প্রতিনিধিসহ সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। ইউএনও তাঁর বক্তব্যে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করে বলেন, উপজেলার সার্বিক উন্নয়ন ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে প্রশাসন, গণমাধ্যম ও নাইক্ষ্যংছড়ি উপজেলার সকলকে সমন্বয় করে কাজ করলে জনকল্যাণ নিশ্চিত করা সহজ হবে। সভা শেষে সংশ্লিষ্ট দপ্তরসমূহকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশনা দেওয়া হয়।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com