নাদিম হায়দার, স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই)-এর তথ্যের ভিত্তিতে সরকারি অনুমোদনবিহীন তিনটি রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে অবৈধ বিলবোর্ড অপসারণের পাশাপাশি দুইটি প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয় এবং দীর্ঘ প্রায় ২০ বছর ধরে বন্ধ থাকা একটি জনসাধারণের চলাচলের রাস্তা উন্মুক্ত করা হয়।
মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) সকাল ১১টা ৫০ মিনিট থেকে বিকেল ৩টা পর্যন্ত সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের লক্ষ্মীবিলাস গ্রামে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই), মুন্সীগঞ্জ জেলা এবং সিরাজদিখান উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে সরকারি অনুমোদনবিহীন সিলভার গ্রীন সিটি হাউসিং প্রকল্প, নাভানা রিয়েল এস্টেট কোম্পানি এবং প্রিন্স সিটি-এর অবৈধ বিজ্ঞাপনের বিলবোর্ড অপসারণ ও ভেঙে ফেলা হয়। একই সঙ্গে রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ২০ ধারায় সিলভার গ্রীন সিটি হাউসিং প্রকল্পকে ২ লাখ টাকা এবং নাভানা রিয়েল এস্টেট কোম্পানিকে ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান চলাকালে স্থানীয় গ্রামবাসী ভ্রাম্যমাণ আদালতকে জানান, সিলভার গ্রীন সিটি কর্তৃপক্ষ প্রায় ২০ বছর আগে লোহার রেলিং স্থাপন করে লক্ষ্মীবিলাস গ্রামের একটি গুরুত্বপূর্ণ জনসাধারণের চলাচলের রাস্তা বন্ধ করে দেয়।
এতে স্থানীয় বাসিন্দারা, বিশেষ করে মুসল্লিরা মসজিদে যাতায়াতসহ দৈনন্দিন চলাচলে দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগের শিকার হন। পরবর্তীতে এনএসআইয়ের তথ্য এবং সংশ্লিষ্ট প্রশাসনের উদ্যোগে দীর্ঘদিন বন্ধ থাকা ওই রাস্তাটি জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। রাস্তা পুনরায় উন্মুক্ত হওয়ায় লক্ষ্মীবিলাস গ্রামের সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। দীর্ঘদিনের ভোগান্তির অবসান হওয়ায় এলাকাবাসী প্রশাসনের প্রতি সন্তোষ প্রকাশ করেন। বর্তমানে স্থানীয়রা স্বাভাবিকভাবে রাস্তাটি ব্যবহার করে চলাচল করছেন। অভিযানের পর সার্বিক পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে এবং কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।