খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার

আপলোড সময় : ২৮-০৭-২০২৬ ০৩:৩২:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৭-২০২৬ ০৩:৩৩:৩৪ অপরাহ্ন
খুক্রিবি প্রতিনিধি


মোঃ রাজিবুল হোসেন তানিম খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (কেএইউ) নতুন উপাচার্য (ভাইস-চ্যান্সেলর) হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের বিশিষ্ট শিক্ষক ও গবেষক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে ২৮ জুলাই ২০২৬ তারিখে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের ঘোষণা দেওয়া হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য অথবা তাঁর অবসর গ্রহণের তারিখ পর্যন্ত, যেটি আগে হবে, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করবেন। নিয়োগের শর্ত অনুযায়ী, তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা ও বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাঁকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করে প্রশাসনিক, একাডেমিক ও গবেষণা কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধান করতে হবে।


প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি প্রয়োজনবোধে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন। অধ্যাপক ড. মো. আসাদুজ্জামানের দীর্ঘ শিক্ষকতা, গবেষণা এবং কৃষি সম্প্রসারণ বিষয়ে অভিজ্ঞতা খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনমূলক কর্মকাণ্ডকে আরও সমৃদ্ধ করবে বলে সংশ্লিষ্ট মহল আশাবাদ ব্যক্ত করেছে। তাঁর নেতৃত্বে বিশ্ববিদ্যালয় নতুন উদ্যমে এগিয়ে যাবে এবং জাতীয় কৃষি উন্নয়নে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মনে করা হচ্ছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com