রাণীশংকৈলে ওসি আমানের নেতৃত্বে অভিযানে, ১৫ পিস ইয়াবাসহ কুক্ষাত মাদক ব্যবসায়ী আলাল গ্রেফতার

আপলোড সময় : ২৮-০৭-২০২৬ ০১:৪২:৩৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৭-২০২৬ ০১:৪৩:৫৭ অপরাহ্ন
মোঃ আকতারুল ইসলাম আক্তার, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:


ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আলাল উদ্দীন (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমানুল্লাহ আল বারীর নেতৃত্বে উপজেলার ২নং নেকমরদ ইউনিয়নের দূল্লভপুর চিকনি হারা পুকুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রাণীশংকৈল থানার এসআই সাধন চন্দ্র রায়, এএসআই মাহবুবুর মোশেদ ও এএসআই ফিরোজ সরকার এএসআই জ্যৌতিষ চন্দ্র রায়, এএসআই মাজেদুল ইসলামসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা অংশ নেন। এ সময় করনাইট-কুমারগঞ্জ-বালিয়াদিঘী এলাকার মুনসুর আলীর ছেলে আলাল উদ্দীনকে (২৭) আটক করা হয়। পুলিশের দাবি, আটকের সময় তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।


পুলিশ সূত্রে জানা যায়, এ ঘটনায় সোমবার রাতে রাণীশংকৈল থানার এসআই সাধন চন্দ্র রায় বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে রাণীশংকৈল থানার এসআই সবুজ চন্দ্র রায় দায়িত্ব পালন করছেন। এ বিষয়ে রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমানুল্লাহ আল বারী বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” পুলিশ জানিয়েছে, আটক আলাল উদ্দীনের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com